মায়েরা-বোনেরা ধানের শীষে একটি করে ভোট দিন: সেলিম রেজা

Seba Hot News : সেবা হট নিউজ
0

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: “আমার মায়েরাও বোনেরা  ধানের শীষে একটি করে ভোট দিন। আপনাদের ভোটে যদি এমপি হই তাহলে আপনাদের সুরক্ষায় সম্ভব সবকিছু করবো।”

Mothers and sisters, cast one vote per grain of rice: Salim Reza
নির্বাচনী পথসভায় সেলিম রেজা- মায়েরা-বোনেরা ধানের শীষে একটি করে ভোট দিন




গণসংযোগকালে এমন আহবান জানিয়ে প্রতিশ্রুতি দিয়ে ভোট চান সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের বিএনপির দলীয় প্রার্থী সেলিম রেজা। 

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি উপজেলার সোনামুখী, হরিনাথপুর, ভেওয়ামারা, শুভগাছা নির্বাচনী এলাকার গণসংযোগ করেন। এসময় অনেক নারী সেলিম রেজার  পথসভায় এসে যোগ দেন। 

এসময় অনেকে সেলিম রেজার মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। সেলিম রেজা উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, ‘অন্তত একটিবারের জন্যে সুযোগ দিন। ধানের শীষ ৫৪ বছরের ইতিহাসের অংশ হতে পারলে নদীভাঙনরোধ করে চর এবং বিড়ার মধ্যে উন্নয়ন বৈষম্য দূর করা হবে। 

এসময় তিনি সকলের মতামতের ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ করে কাজিপুরকে মডেল হিসেবে গড়ার প্রতিশ্রুতি দেন। 

গণসংযোগে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র প্রভাষক আব্দুস সালামসহ দলীয় নেতাকর্মিগণ উপস্থিত ছিলেন। 



সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


কাজিপুর- নিয়ে আরও পড়ুন
কাজিপুরে আরচেস এর শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত
কাজিপুরে আরচেস এর শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত
কাজিপুরে সেতু নির্মাণকাজের উদ্বোধন
কাজিপুরে সেতু নির্মাণকাজের উদ্বোধন
কাজিপুরে শীতবস্ত্র বিতরণ
কাজিপুরে শীতবস্ত্র বিতরণ
কাজিপুরে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ- নিহত-১
কাজিপুরে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ- নিহত-১
কাজিপুরে বিএনপি প্রার্থী সেলিম রেজাকে তিন প্রতিষ্ঠানের সংবর্ধনা
কাজিপুরে বিএনপি প্রার্থী সেলিম রেজাকে তিন প্রতিষ্ঠানের সংবর্ধনা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top