ভোটের হালচাল: ২৮, কুড়িগ্রাম-৪ আসনে চারদলের লড়াই

Seba Hot News : সেবা হট নিউজ
0

শফিকুল ইসলাম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮,কুড়িগ্রাম-৪ আসনে চারদলের লড়াই হবে (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) উপজেলার নির্বাচনী মাঠে।

Voting updates: Four parties fight for Kurigram-4 seat
ভোটের হালচাল: কুড়িগ্রাম-৪ আসনে চারদলের লড়াই




এ আসনকে ঘিরে রাস্তাঘাটে, হাট-বাজার, চায়ের দোকান, গ্রামগঞ্জ সহ জমে উঠেছে নির্বাচনী মাঠ। প্রতীক পাওয়ার পর থেকে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীর সমর্থকরা মাঠে নেমেছেন। মাইকিং, মিছিল, গণসংযোগ ও পথসভা এবং ব্যানার-ফেষ্টুনে ভারি হয়ে উঠছে নির্বাচনি এলাকা। বিএনপি, জামায়াতে ইসলামী, স্বতন্ত্র প্রার্থী ও ইসলাম আন্দোলন অংশগ্রহণে চার দলেরই প্রতিদ্ব›িদ্বতা চলছে। কে হচ্ছেন এ আসনের অভিভাবক এ নিয়ে ভোটারদের মঝেও চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। বিএনপি, জামায়াতে ইসলামী, স্বতন্ত্র ও ইসলামী আন্দোলন এই চার প্রার্থীরা মাঠে সক্রিয় ভাবে প্রচারণা চালাচ্ছেন।

বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ¦ মোঃ আজিজুর রহমান। তিনি যাদুরচর ইউনিয়নের দুইবারের নির্বাচিত সফল চেয়ারম্যান।

 এছাড়া তিনি একাধীকবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও নির্বাচিত হতে পারেননি।

গণসংযোগকালে তারা বলেন, 'জনগণের ভোটাধিকার ও ন্যায়ের পক্ষে আমরা নির্বাচনে নেমেছি। (রৌমারী,রাজিবপুর ও চিলমারীর) মানুষ এবার আমাদের পক্ষেই রায় দেবে বলে আমরা আশাবাদী।

এদিকে উপজেলার সাবেক আমীর আলহাজ¦ মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী। তিনি বিএনপির প্রার্থী আজিজুর রহমানের আপন ছোট ভাই। 

এছাড়া তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোটের মাঠে একাধীকবার চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করেছেন। ৫ আগষ্টের পর থেকে জামায়াতের মনোনিত প্রার্থী হিসাবে এলাকায় তিনি একাই  প্রচারণায় ব্যাস্ত ছিলেন। তিনি বলেন,জনগণ আমাদের ওপর আস্থা রাখবে বলে বিশ্বাস করি।'তিনি একজন, সৎ, যোগ্য ও ন্যায়পরায়ন ব্যক্তিত্ব। 


কুড়িগ্রাম-৪ নিয়ে আরও পড়ুন:

ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে এর আগে অন্যজনকে মনোনিত করলেও বিজয়ী হতে পারেনি। তবে এবার দল থেকে সৎ যোগ্য প্রার্থী হিসেবে সহকারি অধ্যাপক মোঃ হাফিজুর রহমানকে মনোনিত করেছেন দলের প্রধান। তিনি হাতপাখা নিয়ে লড়ছেন। তিনি বলেন, ইসলামী আন্দোলনে কোন অনিয়ম নাই। আমাদের অনেক সমর্থক রয়েছেন। আশা করি ভোটারা আমাকেই নির্বাচিত করবেন।  

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন চিলমারী ডিগ্রী কলেজের অধ্যাপক রোকনুজ্জামান শাহিন বালতি প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন। তিনি দুইবার জাতীয় পাটির লাঙ্গল প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান হিসাবে বিজয়ী হয়েছেন।

স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, উন্নয়ন, কর্মসংস্থান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সুশাসন- এই বিষয়গুলোই এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে। ভোটাররা বলছেন, তারা যোগ্য ও সৎ প্রার্থীকে নির্বাচিত করতে চান। 

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সব মিলিয়ে (রৌমারী,রাজিবপুর ও চিলমারী) নির্বাচনী প্রচারণা দিন দিন বাড়ছে। শেষ পর্যন্ত কারা ভোটারদের আস্থা অর্জন করতে পারেন, সে দিকেই তাকিয়ে রয়েছে কুড়িগ্রাম-৪ আসনের মানুষ।

জানাগেছে, নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী মোছাঃ শেফালি বেগমের মনোনয়ন বাতিল হওয়ায় এ আসনে প্রার্থীর সংখ্যা কমে দাড়িয়েছে সাতজনে। স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোঃ রোকনুজ্জামান রোকন (বালতি), বিএনপির প্রার্থী মোঃ আজিজুর রহমান (ধানের শীষ), জামায়াতের প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান (দাঁড়ি পাল্লা),ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ  হাফিজুর রহমান (হাত পাখা), জাতীয় পাটির প্রার্থী কেএম ফজলুল হক মন্ডল (লাঙ্গল), বাসদ এর প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল খালেক (মই) বাসদ মার্কাসবাদীর প্রার্থী রাজু আহম্মেদ (কাচি) প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৭৫৩। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৩৬১ ও নারী ভোটার ১ লাখ,৮১,৩৮৮ এবং তৃতীয় লিঙ্গ ভোটার ৪ জন রয়েছে।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


কুড়িগ্রাম- নিয়ে আরও পড়ুন
রৌমারীতে জোরপূর্বক জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ
রৌমারীতে জোরপূর্বক জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ
সাংবাদিকদের সাথে বিএনপি'র প্রার্থীর মতবিনিময় সভা
সাংবাদিকদের সাথে বিএনপি'র প্রার্থীর মতবিনিময় সভা
রৌমারীতে ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক এর পদত্যাগ
রৌমারীতে ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক এর পদত্যাগ
রাজিবপুরে পোস্টার ছিরাকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি’র পাল্টাপাল্টি হামলা
রাজিবপুরে পোস্টার ছিরাকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি’র পাল্টাপাল্টি হামলা
রৌমারীর খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের আবারো তদন্ত শুরু
রৌমারীর খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের আবারো তদন্ত শুরু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top