বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বিএনপি দলীয় প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষের পক্ষে প্রচারণা ও গণসংযোগ করা হয়েছে।
![]() |
| বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে গণসংযোগ ও প্রচারণা |
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির সদস্য মোরাদুজ্জামান মোরাদের নেতৃত্বে বাট্টাজোড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই প্রচারণা ও গণসংযোগ করা হয়৷
এসময় উপজেলা বিএনপির সদস্য শাহিনুজ্জামান শাহীন, বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান দুদু, যুবদল নেতা হাইবুল্লাহ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রচারণাকালে দেশের উন্নয়নের স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জামালপুর-১ আসনে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতকে ভোট দিয়ে জয়যুক্ত করতে ভোটারদের প্রতি আহবান জানানো হয়।
উপজেলা বিএনপির সদস্য মোরাদুজ্জামান মোরাদ বলেন, আমরা প্রতিটি গ্রামে গ্রামে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছি। আগামী নির্বাচনে আমাদের লক্ষ্য একটাই বিএনপির প্রার্থীকে বিজয়ী করা। তিনি আরও বলেন, একটি মহল ভোটারদের নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে সচেতন ভোটাররা উন্নয়নের প্রতীক ধানের শীষকেই বিজয়ী করবে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
বকশীগঞ্জ- নিয়ে আরও পড়ুন

বকশীগঞ্জে নির্বাচন উপলক্ষে বিএনপির গণমিছিলে মানুষের ঢল

বকশীগঞ্জে বিএনপিসহ বিভিন্ন দলের দুই শতাধিক নেতা কর্মীর জামায়াতে যোগদান

বকশীগঞ্জে বিএনপির ভোট চেয়ে ভাইরাল আওয়ামী লীগ নেতা

বকশীগঞ্জে বিএনপিতে যোগ দিলেন উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি!

আবদুর রউফ তালুকদারকে বিজয়ী করার আহবান চরমোনাই পীর রেজাউল করিমের!


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।