মেলান্দহে বিভিন্ন স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান

Seba Hot News : সেবা হট নিউজ
0

জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহের মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়, সাধুপুর জেএম উচ্চ বিদ্যালয় ও মির্জা আজম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়।

Annual sports and cultural events of various schools in Melandhe
মালঞ্চ স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান




মালঞ্চ স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান

জামালপুরের মেলান্দহের মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়। 

২৯ জানুয়ারি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-জামালপুর সিভিল সার্জন ডা. আজিজুল হক। 

অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া। প্রধান শিক্ষক কফিল উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, এসএমসি’র সদস্য শহিদুল্লাহ এবং অভিভাবক সদস্য হাতেম আলী প্রমুখ। 


সাধুপুর স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান
সাধুপুর স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান


সাধুপুর স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান

জামালপুরের মেলান্দহের সাধুপুর জেএম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

২৯ জানুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-শিল্পপতি আলহাজ শহিদুল্লাহ। 

প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য নূর জান্নাতুল ফেরদৌস অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন। প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-বাংলাদেশ ব্যাংকের ডিডি গোলাম রব্বানী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, নয়ানগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, লিয়াকত মিলিটারি, মনহর আলী প্রমুখ। 

অনুষ্ঠান গ্রন্থনা-পরিচালনায় ছিলেন, আয়ুব আলী খান, মাসুদুর রহমান, জিয়াউল হক। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। #



মির্জা আজম স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান
মির্জা আজম স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান


মির্জা আজম স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান

জামালপুরের মেলান্দহের মির্জা আজম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৯ জানুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-মমিনুন্নেছা কলেজের অধ্যক্ষ প্রফেসর খায়রুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আতিকুর রহমান। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-এসএমসি’র আহবায়ক লুৎফর রহমান লিটন, জীবন বীমা কর্পোরেশনের ডিডি ওয়াদুদ আনছারী, খাসিমারা পুটিয়াপাড়া স্কুলের প্রধান শিক্ষক কামরুজ্জামান সেলিম, মাহমুদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, আ: সামাদ চান মেম্বার, বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আ: করিম, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ। 

অনুষ্ঠানে বিজয়ী এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শেক মকবুল হোসেন মোস্তাক মাস্টার রচিত সোহাগী নাটক মঞ্চস্থ হয়। 



সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


মেলান্দহ- নিয়ে আরও পড়ুন
মেলান্দহে রহস্যঘেরা গণঅধিকারের এমপি প্রার্থী অপহরণ...
মেলান্দহে রহস্যঘেরা গণঅধিকারের এমপি প্রার্থী অপহরণ...
মেলান্দহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা
মেলান্দহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা
মেলান্দহে স্কাউটস ডে ক্যাম্প
মেলান্দহে স্কাউটস ডে ক্যাম্প
জনপ্রতিনিধিত্ব আল্লাহর একটা এবাদত
জনপ্রতিনিধিত্ব আল্লাহর একটা এবাদত
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top