উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক ম্যানেজারের দুর্নীতির বিরুদ্ধে গ্রাহকের সংবাদ সম্মেলন

Seba Hot News : সেবা হট নিউজ
0

আর. এ. সাহান, সিরাজগঞ্জ (উল্লাপাড়া) প্রতিনিধি: উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক পিএলসি’র শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ঘুষ দাবি, অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

BRAC Bank manager's press conference against corruption in Ullapara
উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক ম্যানেজারের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে গ্রাহকের সংবাদ সম্মেলন




বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উল্লাপাড়া বাজারের মেজবান কনভেনশন সেন্টারের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন উল্লাপাড়া বাজারের ভাই ভাই স্টোর–এর স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম অভিযোগ করেন, তিনি ২০২৪ সালের ৫ মে ব্র্যাক ব্যাংক পিএলসি উল্লাপাড়া শাখা থেকে ৫২ লাখ টাকা ব্যবসায়িক ঋণ গ্রহণ করেন। একইসঙ্গে কর্ণফুলী ইন্স্যুরেন্সের মাধ্যমে ৫৭ লাখ টাকার অগ্নি বীমা সম্পন্ন করা হয়।

তিনি আরও জানান, গত ২৭ নভেম্বর ২০২৪ তারিখ রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে তার ভাই ভাই স্টোর অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই যায়। এতে প্রায় এক কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়।

অভিযো বলেন, ঘটনার পর ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে ঋণ মওকুফ ও বীমার অর্থ (৫৭ লাখ টাকা) পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু শাখা ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম বিভিন্ন অজুহাতে বিষয়টি ঝুলিয়ে রাখেন।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম আরও অভিযোগ করেন, ব্যাংক ম্যানেজার মনিরুল ইসলাম বিভিন্ন সময়ে তার কাছ থেকে ঋণের কিস্তির টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করে চলেছেন। পাশাপাশি তিনি ৩০ লাখ টাকা ঘুষ দাবি করে বলেন, এই টাকা দিলে নতুন করে এক কোটি ২০ লাখ টাকার ঋণ ও বীমার টাকা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করে চলেছেন।

কিন্তু ঘুষ দিতে অস্বীকৃতি জানালে, তিনি কোনো ঋণ সুবিধা বা বীমার অর্থ পাননি বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান সংবাদ সম্মেলনে।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


উল্লাপাড়া- নিয়ে আরও পড়ুন
উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
উল্লাপাড়ার সরকারি রাস্তার কাটা গাছ উদ্ধার হলেও নেওয়া হয়নি কোন আইনি ব্যবস্থা
উল্লাপাড়ার সরকারি রাস্তার কাটা গাছ উদ্ধার হলেও নেওয়া হয়নি কোন আইনি ব্যবস্থা
ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তোলা হবে- ডা. শফিকুর রহমান
ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তোলা হবে- ডা. শফিকুর রহমান
উল্লাপাড়ায় না ভোট চাওয়ায় জাতীয় পার্টির প্রার্থী লাঞ্চিত
উল্লাপাড়ায় না ভোট চাওয়ায় জাতীয় পার্টির প্রার্থী লাঞ্চিত
উল্লাপাড়ায় নানা আয়োজনে পিঠা উৎসব
উল্লাপাড়ায় নানা আয়োজনে পিঠা উৎসব

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top