বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন যুবকদের বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না, তাদের হাতে কাজ তুলে দিতে চাই।
![]() |
| যুবকদের বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না, তাদের হাতে কাজ তুলে দিতে চাই: জামালপুরে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান |
তিনি আরো বলেন জামায়াত ক্ষমতায় গেলে কাউকে চাঁদাবাজি, দুর্নীতি করতে দেব না।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা জামায়াতের আয়োজনে সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন আপনাদের ভোটে যদি আমাদের প্রার্থীরা এমপি হতে পারেন তাহলে প্রতি বছর তাদের পরিবারের আর্থিক হিসাব দিদে বাধ্য থাকবেন।
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। নারীদের নিরাপত্তা ও কাজের নিশ্চয়তা প্রদান করা হবে।
বস্তাপচা রাজনীতির কবর রচনা করা হবে বলেও জানান তিনি।
জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, হ্যা মানে আজাদী না মানে গোলামী তাই আগামী নির্বাচনে হ্যা এর পক্ষে ভোট চাই। তাই আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াতের পক্ষে ভোট প্রদানের আহবান জানান জামায়াতের আমীর।
জেলা জামায়াতের আমীর মওলানা আবদুস সাত্তারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী, ডাকসুর জিএস এসএম ফরহাদ, জামালপুর-১ আসনের জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদী সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
৭ টি উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতা কর্মী সহ কয়েক হাজার মানুষ জনসভায় অংশগ্রহণ করেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

বকশীগঞ্জে বিএনপিতে যোগ দিলেন উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি!

জামালপুর- ২ নির্বাচনী এলাকা পরিদর্শনে বিচারিক কমিটি

মেলান্দহে বিভিন্ন স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান

জামালপুরে বাংলাটুডে ২৪ ডটকম আনুষ্ঠানিক যাত্রা শরু

মেলান্দহে রহস্যঘেরা গণঅধিকারের এমপি প্রার্থী অপহরণ...


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।