উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

Seba Hot News : সেবা হট নিউজ
0

সিরাজগঞ্জ (উল্লাপাড়া) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আব্দুর রহমান আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

Election manifesto of Islami Andolan Bangladesh candidate announced in Ullapara
উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা




১ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় ৬৫ সিরাজগঞ্জ–৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুর রহমান উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়ার নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে ইশতেহার ঘোষণা করেন। এ সময় তিনি তার দলীয় ইশতেহার পাঠ করেন।

ইশতেহারে মুফতি আব্দুর রহমান ইসলামী আদর্শভিত্তিক সুশাসন প্রতিষ্ঠা, নৈতিকতা ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 তিনি বলেন, জনগণের সমর্থন পেলে উল্লাপাড়া–সলঙ্গা এলাকার সার্বিক উন্নয়নে তিনি আন্তরিকভাবে ভূমিকা রাখবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উল্লাপাড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা হাফেজ আব্দুল জলিল এবং সাধারণ সম্পাদক মাওলানা মনসুর হোসেন। তারা তাদের বক্তব্যে ভোটারদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


উল্লাপাড়া- নিয়ে আরও পড়ুন
উল্লাপাড়ার সরকারি রাস্তার কাটা গাছ উদ্ধার হলেও নেওয়া হয়নি কোন আইনি ব্যবস্থা
উল্লাপাড়ার সরকারি রাস্তার কাটা গাছ উদ্ধার হলেও নেওয়া হয়নি কোন আইনি ব্যবস্থা
ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তোলা হবে- ডা. শফিকুর রহমান
ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তোলা হবে- ডা. শফিকুর রহমান
উল্লাপাড়ায় না ভোট চাওয়ায় জাতীয় পার্টির প্রার্থী লাঞ্চিত
উল্লাপাড়ায় না ভোট চাওয়ায় জাতীয় পার্টির প্রার্থী লাঞ্চিত
উল্লাপাড়ায় নানা আয়োজনে পিঠা উৎসব
উল্লাপাড়ায় নানা আয়োজনে পিঠা উৎসব
উল্লাপাড়ায় শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
উল্লাপাড়ায় শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top