বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অভিযান পরিচালনা করে পিস্তল, গুলি, ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।
![]() |
| সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-চাপাতি সহ যুবক আটক! |
আটকের পর বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে সরিষাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃত যুবকের নাম মো. নাইম (২০)। সে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহরিয়ার তালুকদার।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহরিয়ার তালুকদারের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা বুধবার দিবাগত রাত ২ টার পর দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন।
অভিযানের পর একটি পিস্তল, কার্তুজ, চাপাতি, ৪ টি মোবাইল উদ্ধার করা হয়।
এসময় সাইফুল ইসলামের ছেলে মো.নাইমকে আটক করে যৌথ বাহিনী। দীর্ঘ অভিযান শেষে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আটক নাইমকে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, মো. নাইমের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
সরিষাবাড়ী- নিয়ে আরও পড়ুন

যান্ত্রিক ত্রুটির কারণে দুই দিন ধরে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ

সরিষাবাড়ীতে র্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

সরিষাবাড়ীতে হ্যান্ড গ্রেনেড উদ্ধার, নিস্ক্রিয় করলো সেনাবাহিনী

সরিষাবাড়ীতে কিশোরীকে ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।