শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নে সংবাদ সম্মেলন করে ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ নুরুল আমিন নামের এক নেতা সংবাদ সম্মেলন করে দলীয় সকল পদ ও রাজনৈতিক কর্মকান্ড থেকে পদত্যাগ করেছেন।
![]() |
| রৌমারীতে ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক এর পদত্যাগ |
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালের দিকে ২নং শৌলমারী ইউনিয়নে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি ওই ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক হিসেবে প্রায় ২৫ বছর থেকে জনগনেরস্বার্থে এ দায়িত্ব পালন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, কোন দলীয় চাপে পড়ে না, আমার শাররীক, মানষিক ও পারিবারিক সমস্যার কারনে এ দায়িত্ব পালন করা সম্ভব না। তাই আমি স্বচ্ছায় দলের যুগ্ন আহ্বায়ক সহ সকল সদস্য পদ থেকে পদত্যাগ করছি।
মোঃ নুরুল আমিন উপজেলার চেংটাপাড়া গ্রামের আজিজুল হক এর ছেলে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসিকে জানাচ্ছি যে, দীর্ঘ প্রায় ২৫ বছর যাবত এ দলের সম্পৃক্ত ছিলাম। বর্তমানে আমি ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছি। আজ আমি এই দল থেকে সব ধরনের রাজনৈতিক কর্মকান্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। আমি আরও অঙ্গীকার করতেছি যে, কারো চাপে পড়ে দল থেকে পদত্যাগ করি নাই।
উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে দেশবাসিকে জানাচ্ছি যে, আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাথে আমার আর কোনো সম্পর্ক নেই।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
রৌমারী- নিয়ে আরও পড়ুন

রৌমারীর খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের আবারো তদন্ত শুরু

দরিদ্রতম নাম মুছতে হলে ইসলামী আন্দোলনের বিকল্প নেই

ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ

রৌমারীতে ঘুষের টাকা লেনদেন নিয়ে খাদ্য নিয়ন্ত্রক ও ডিলারের হাতাহাতি

ইসলামী রাষ্ট্র গঠনের অঙ্গিকার জামায়াত প্রার্থীর


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।