জামালপুর প্রতিনিধি: জামালপুরে কলেজ ছাত্রীকে জোরপূর্বক অপহরণ মামলায় আপেল মিয়া (২৫) নামক এক আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত।
![]() |
| কলেজ ছাত্রী অপহরণ মামলায় জামালপুরে ১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড! |
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত আপেল মিয়া মেলান্দহ উপজেলার বেল তৈল গ্রামের আরজু মিয়ার ছেলে।
আদালতের পিপি এডভোকেট ফজলুল হক জানান, ২০২১ সালের ৭ মার্চ জামালপুর জেলা শহরের জাহেদা শফির মহিলা কলেজ যাওয়ার পথে কলেজ ছাত্রী (১৬) কে জোরপূর্বক মাইক্রো গাড়িতে তুলে অপহরণ করেন আপেল মিয়া ও তার সহযোগীরা।
এঘটনায় ওই কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।
ওই মামলায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামী আপেল মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

বকশীগঞ্জে রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ইসলামপুরে নবাগত এমপির মত বিনিময় ও হুইল চেয়ার বিতরণ

বকশীগঞ্জে দা নিয়ে ভাই-ভাতিজাকে হত্যার চেষ্টার পুলিশ সদস্যের ভিডিও ভাইরাল!

এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হওয়ায় জামালপুরে মিষ্টি বিতরণ

জামালপুরে দীর্ঘদিন পর নিজ এলাকা ঘুরে দেখলেন প্রবীণরা


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।