লিয়াকত হোসাইন লায়ন: জামালপুর- ১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
![]() |
| এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ |
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে বিএনপির নেতাকর্মীরা এই কর্মসুচির আয়োজন করে।
এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পরপরই জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। শহরের তমালতলা মোড় থেকে আনন্দ মিছিল শুরু হয়। মিছিল থেকে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সকাল বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, পৌর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, সাবেক ছাত্রদল নেতা শাহাদত হোসনে সবুজসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করায় বিএনপি সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
জামালপুরের উন্নয়নের জন্য এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় ও এম রশিদুজ্জামান মিল্লাতকে প্রতিমন্ত্রী নিযুক্ত করায় তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিএনপি নেতারা।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

জামালপুরে দীর্ঘদিন পর নিজ এলাকা ঘুরে দেখলেন প্রবীণরা

মন্ত্রিসভায় ডাক পেলেন এম রশিদুজ্জামান মিল্লাত

জাবিপ্রবির ভিসি-প্রোভিসির পদত্যাগের দাবির কর্মসূচিতে হট্রগোল

জামালপুর-১ আসনে বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত বিপুল ভোটে নির্বাচিত

জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলা


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।