জামালপুরে দীর্ঘদিন পর নিজ এলাকা ঘুরে দেখলেন প্রবীণরা

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে বীর মুক্তিযোদ্ধাসহ অসুস্থ প্রবীণদের নিয়ে এক ব্যাতিক্রম রিক্সা ভ্রমণের আয়োজন করা হয়েছে।

Elderly people in Jamalpur visit their area after a long time
জামালপুরে দীর্ঘদিন পর নিজ এলাকা ঘুরে দেখলেন প্রবীণরা



অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে চলাফেরা করতে অক্ষম ব্যাক্তিরা দীর্ঘদিন পর নিজ এলাকায় ঘুরতে বের হতে পারায় তারা বেশ উৎফুল্ল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ‘আমাদের পাথালিয়া’ নামে স্থানীয়দের একটি প্ল্যাটফর্ম এই উদ্যোগ গ্রহণ করে।  

জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আমাদের পাথালিয়া’ নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন। এই প্ল্যাটফর্মের উদ্যোগে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় একটি ব্যাতিক্রমী আয়োজন করে ‘আমাদের পাথালিয়া’ গ্রুপের উদ্যোক্তারা। পাথালিয়া এলাকার যেসব বয়ষ্ক ও অসুস্থ ব্যাক্তি যারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে সক্ষম নন তাদের নিয়ে একটি রিক্সা ভ্রমণের আয়োজন করা হয়। স্থানীয় বয়ষ্ক বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য প্রবীণরা গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে পাথালিয়া বকুলতলা মোড় থেকে নিজ এলাকায় রিক্সা ভ্রমণে বের হন। পাথালিয়া এলাকার ছাতার মোড়, গুয়াবাড়িয়া, মাঠপাড়, কম্পুপুর, পশ্চিমপাড়া হয়ে আবার পাথালিয়া বকুলতলা মোড়ে এসে রিক্সা ভ্রমণ শেষ হয়। প্রায় বিশ জন প্রবীণ ব্যাক্তি এই ভ্রমণে অংশ নেন। ফেসবুক গ্রুপ ‘আমাদের পাথালিয়া’র প্রতিষ্ঠাতা এডমিন সমাজকর্মী রাসেল মিয়া ও উদ্যোক্তা সোহানুর রহমান রিক্সায় করে সাবইকে নিজ এলাকা ঘুরে দেখান। দীর্ঘদিন পর বাইরে বের হয়ে নিজ এলাকা ঘুরে দেখে বেশ আনন্দিত তারা।

 ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরণের আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।  

বীর মুক্তিযোদ্ধা সামসুল হক সুরুজ (৭৫) বলেন, আমি অনেক দিন থেকে অসুস্থ বাইরে খুব বেশী বের হতে পারিনা। আজ নিজের এলাকা ঘুরে দেখে ভালো লাগলো। ভবিষ্যতে এমন আয়োজন করলে আমিও থাকব। বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান (৮০) বলেন, দীর্ঘদিন পরে রিক্সায় করে নিজের এলাকা ঘুরে দেখলাম। এলাকায় অনেক পরিবর্তন হয়েছে। আমার সঙ্গী অনেক মুক্তিযোদ্ধা মারা গেছে, ঘুরে বাড়ানোর সময় শুধু তাদের বাড়িঘর ও কবর চোখে পড়ল। প্রবীণ ব্যাক্তি মফিজুর রহমান (৬৫) বলেন, হঠাৎ করে আমাদের গ্রামটি ঘুরে দেখানো হলে। অনেক দিন পর নিজের গ্রাম ঘুরে দেখলাম, অনেকের সাথে দেখা হলো আমি খুবই আনন্দিত।



সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জামালপুর- নিয়ে আরও পড়ুন
মন্ত্রিসভায় ডাক পেলেন এম রশিদুজ্জামান মিল্লাত
মন্ত্রিসভায় ডাক পেলেন এম রশিদুজ্জামান মিল্লাত
জাবিপ্রবির ভিসি-প্রোভিসির পদত্যাগের দাবির কর্মসূচিতে হট্রগোল
জাবিপ্রবির ভিসি-প্রোভিসির পদত্যাগের দাবির কর্মসূচিতে হট্রগোল
জামালপুর-১ আসনে বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত বিপুল ভোটে নির্বাচিত
জামালপুর-১ আসনে বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত বিপুল ভোটে নির্বাচিত
জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলা
জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলা
জামালপুরের ২৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
জামালপুরের ২৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top