লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে নবাগত সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন।
![]() |
| ইসলামপুরে নবাগত এমপির মত বিনিময় ও হুইল চেয়ার বিতরণ |
বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, সরকারের উন্নয়ন কর্মকান্ডকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগীতা কামনা করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে ইসলামপুরকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুধীজনরা উপস্থিত ছিলেন। পরে ১০জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
ইসলামপুর- নিয়ে আরও পড়ুন

বিএনপির নিরঙ্কুশ বিজয়ে জামালপুরে দোয়া মাহফিল

ইসলামপুরে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবু নির্বাচিত

জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের হাতে কাজ তুলে দেবো- ড. সামিউল হক ফারুকী

ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা

দেশের স্বাধীনতা রক্ষায় নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই- সুলতান মাহমুদ বাবু


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।