বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পবিত্র রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
![]() |
| বকশীগঞ্জে রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা আদায়! |
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরে এই অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল-হুসনা।
অভিযানে দোকানে মূল্য তালিকা না থাকা ও চড়া দামে পণ্য বিক্রি করায় কয়েকজন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সেই সঙ্গে ব্যবসায়ীদের বাজার স্থিতিশীল রাখতে নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে জামালপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
বকশীগঞ্জ- নিয়ে আরও পড়ুন

বকশীগঞ্জে দা নিয়ে ভাই-ভাতিজাকে হত্যার চেষ্টার পুলিশ সদস্যের ভিডিও ভাইরাল!

মন্ত্রিসভায় ডাক পেলেন এম রশিদুজ্জামান মিল্লাত

জামালপুর-১ আসনে বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত বিপুল ভোটে নির্বাচিত

বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে গণসংযোগ ও প্রচারণা

বকশীগঞ্জে নির্বাচন উপলক্ষে বিএনপির গণমিছিলে মানুষের ঢল


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।