শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রি, মুল্য তালিকা প্রদর্শন না করা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, গরুর মাংস নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি সহ বিভিন্ন অপরাধে চারটি মামলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
![]() |
| রৌমারীতে ভ্রাম্যমান আদালতে চার দোকানে ১৬ হাজার টাকা জরিমানা |
বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিকালের দিকে রৌমারীর কাচাবাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আলাউদ্দিন। মোবাইল কোর্ট পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা ও স্যানিটারি কর্মকর্তাবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন জানান, সততা স্টোরের ২ হাজার, আব্দুল্লাহ হোটেলের ৩ হাজার, নুর ন্নবীর ১ হাজার ও আবু তালেবের দোকানের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজান মাসে এ ভ্রাম্যমান অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
রৌমারী- নিয়ে আরও পড়ুন

কুড়িগ্রাম-৪ আসনে নির্বাচনী যুদ্ধে বড় ভাইকে হারিয়ে ছোট ভাইয়ের জয়

রৌমারীতে ২৭ শিক্ষার্থীর ফরমপূরণ হয়নি, ভবিষ্যত অনিশ্চিত

ভোটের হালচাল: ২৮, কুড়িগ্রাম-৪ আসনে চারদলের লড়াই

রৌমারীতে জোরপূর্বক জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ

সাংবাদিকদের সাথে বিএনপি'র প্রার্থীর মতবিনিময় সভা


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।