জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে গণঅধিকার পরিষদের ২ নেতা জামায়াতে যোগদান করেছেন।
![]() |
| মেলান্দহ গণঅধিকারের ২ নেতা জামায়াতে যোগদান |
যোগদানকারীরা হলেন- জেলা গণঅধিকার পরিষদের সহসাংগঠনিক সম্পাদক সুলতান বায়জিদ এবং মেলান্দহ গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমেদ পলাশ।
৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ১০টার দিকে জামায়াতের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নেতাদ্বয় যোগদানের ঘোষণা দেন।
আরও পড়ুন:

বকশীগঞ্জে বিএনপিসহ বিভিন্ন দলের দুই শতাধিক নেতা কর্মীর জামায়াতে যোগদান

জামায়াতে যোগদান করা সেই বিএনপি নেতাকে বহিষ্কার

ইসলামপুর বিএনপির সহসভাপতি ও সাবেক এপিএসের জামায়াতে যোগদান
জামায়াতে যোগদানের কারণ হিসেবে তারা বলেন-নীতি-আদর্শ এবং সততার নজির জামায়াতেই আছে। এই আদর্শ আমাদের অনুপ্রাণিত করেছে।
জামায়াতের প্রাথমিক সদস্য পদ পূরণের পর জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাও. মুজিবুর রহমান আজাদী, উপজেলা জামায়াত আমীর ইদ্রিস আলী মিলিটারি তাদেরকে ফুল দিয়ে বরণ করেন।
মেলান্দহ উপজেলা জামাতের নায়েবে আমীর মাও. শফিকুল ইসলাম, সেক্রেটারি কাজী মোহাম্মদ আলী ফারাজী, মেলান্দহ পৌর জামায়াত আমীর শরাফত আলী ফারাজী, জামায়াত নেতা আবুল কালাম আজাদ প্রমুখ ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
মেলান্দহ- নিয়ে আরও পড়ুন

মেলান্দহে বিভিন্ন স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান

মেলান্দহে রহস্যঘেরা গণঅধিকারের এমপি প্রার্থী অপহরণ...

মেলান্দহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা

মেলান্দহে স্কাউটস ডে ক্যাম্প

জনপ্রতিনিধিত্ব আল্লাহর একটা এবাদত


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।