বকশীগঞ্জে বিএনপিসহ বিভিন্ন দলের দুই শতাধিক নেতা কর্মীর জামায়াতে যোগদান

Seba Hot News : সেবা হট নিউজ
0

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: ইসলামী আদর্শে অনুপ্রানিত হয়ে জামালপুরের বকশীগঞ্জে জামায়াতে ইসলামীতে বিএনপিসহ অন্যান্য দলের দুই শতাধিক নেতা কর্মী যোগদান করেছেন।

Over 200 leaders and activists from various parties, including BNP, join Jamaat in Bakshiganj
বকশীগঞ্জে বিএনপিসহ বিভিন্ন দলের দুই শতাধিক নেতা কর্মীর জামায়াতে যোগদান 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা জামায়াতের কার্যালয়ে জামালপুর-১ আসনের জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা। 

যোগদান অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর শফিকুল্লাহ বিএসসির সভাপতিত্বে এবং সেক্রেটারী মওলানা আদেল ইবনে আউয়ালের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদী,  এনসিপির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, পৌর জামায়াতের আমীর আবদুল মতিন, জামায়াতের নির্বাচনী প্রধান সমন্বয়কারী ইলিয়াছ হোসেন, জামায়াতের যোগদান করা মেরুরচর ইউনিয়ন বিএনপির সাবেক সহসাংগঠনিক মাসুদ রানা। 

আরও পড়ুন:

এসময় জামায়াতের পক্ষ থেকে যোগদানকৃতদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়। 

বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান, বিএনপি নেতা মাসুদ রানা, বিএনপি নেতা সালামত উল্লাহ সহ অন্যান্য নেতা কর্মীরা জামায়াতে যোগদানের পর জামালপুর-১ আসনের জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। একই সাথে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

বকশীগঞ্জ- নিয়ে আরও পড়ুন
বকশীগঞ্জে বিএনপির ভোট চেয়ে ভাইরাল আওয়ামী লীগ নেতা
বকশীগঞ্জে বিএনপির ভোট চেয়ে ভাইরাল আওয়ামী লীগ নেতা
বকশীগঞ্জে বিএনপিতে যোগ দিলেন উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি!
বকশীগঞ্জে বিএনপিতে যোগ দিলেন উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি!
আবদুর রউফ তালুকদারকে বিজয়ী করার আহবান চরমোনাই পীর রেজাউল করিমের!
আবদুর রউফ তালুকদারকে বিজয়ী করার আহবান চরমোনাই পীর রেজাউল করিমের!
বিএনপির জয় হলে ধানুয়া কামালপুরে ইমিগ্রেশন চালু করা হবে: এম রশিদুজ্জামান মিল্লাত
বিএনপির জয় হলে ধানুয়া কামালপুরে ইমিগ্রেশন চালু করা হবে: এম রশিদুজ্জামান মিল্লাত
বকশীগঞ্জে টিআর কাবিখা কাবিটার ৫ কোটি টাকার প্রকল্পে লুটপাট: কাগজে আছে, বাস্তবে নেই
বকশীগঞ্জে টিআর কাবিখা কাবিটার ৫ কোটি টাকার প্রকল্পে লুটপাট: কাগজে আছে, বাস্তবে নেই

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top