রৌমারীতে জোরপূর্বক জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ

Seba Hot News : সেবা হট নিউজ
0

শফিকুল ইসলাম: রৌমারীতে জমি জবরদখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে মিটুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ন্যায় বিচারের দাবীতে মাতাব্বরদের দ্বারে দ্বারে ঘুরে বিচার না পেয়ে অবশেষে রৌমারী থানা ও কুড়িগ্রাম বিজ্ঞ-আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার।

Allegations of forcible land grab and wall construction in Roumari
ন্যায় বিচারের দাবীতে দ্বারে দ্বারে ঘুরছে একটি পরিবার: রৌমারীতে জোরপূর্বক জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ




ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামে।
পুলিশ, মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের রৌমারী আলগা মৌজায় জে এল নং-২২,খতিয়ান নংএসএ  ১১১৬৯, দাগ নং এসএ ২৬৩৩ দাগের ১.১৫ একর জমির মধ্যে ১৯৮৭ সালে রফিয়াল এর কাছ থেকে ৫ শতক জমি ক্রয় করেন আব্দুল মন্ডল ও ২০১১ সালে রফিয়ালের মেয়ে মাসুদার কাছ থেকে ৩ শতক জমি দলিল মুলে ক্রয় করেন আব্দুস ছালাম এবং প্রায় ৩৮ বছর থেকে তিনি ভোগদখল করে আসছেন। ৮ শতক জমি ক্রয় সূত্রে মালিক হন মন্ডলের ছেলে আব্দুস ছালাম। নিজ নামে হাল-নাগাদ, খারিজ খাজনাদিও সম্পন্ন করেন তিনি।

গত ২৬ মার্চ ২০২১ সালে ভূমিদস্যু আবুল কালাম এর ছেলে মিটুল মিয়া সহ তার স্বজন ও ভারাটিয়া লোকজন লাঠিসোঠা নিয়ে দলবদ্ধ ভাবে ওই জমিতে যায় এবং পূর্বের ঘর ভেঙ্গে নিজেদের দখলে নিয়ে টিনশেড বেড়া দিয়ে ঘিরে ফেলে। কয়েক দিন পর ওই জমির অপর পাশে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে।

 এতে জমির প্রকৃত মালিক আব্দুস ছালাম বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ নানা ধরনের হুমকি দিতে থাকে। নিরুপায় হয়ে এলাকার মাতাব্বরদের কাছে ন্যায় বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরতে থাকে। এনিয়ে গ্রাম্যমাতাব্বরগণ কয়েকবার শালিশি বৈঠকে বসলেও কোন নিরোসন হয়নি। সে বিচার না পেয়ে আব্দুস ছালাম বাদী হয়ে রৌমারী থানা ও উপজেলা সহকারি কমিশনার ভূমি বরাবর একাধীক অভিযোগ দায়ের করেন। বিচার না পেয়ে অবশেষে ভুক্তভোগী পরিবারটি ন্যায় বিচারের জন্য গত ২৯ জুলাই ২৫ ইং কুড়িগ্রাম বিজ্ঞ-আদালতে মামলা দায়ের করেন। যার পিটিশন মামলা নং ২৫২/২৫। উক্ত মামলার প্রেক্ষিতে গত ৪ ফেব্রæয়ারী ২৬ ইং তারিখে সরেজমিনে তদন্ত করার জন্য কুড়িগ্রাম বিজ্ঞ-আমলী আদালত থেকে দুইজন আইজীবি আসেন। তদন্তের সময়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যব্যক্তিগণ উপস্থিত।

বিষয়টি সম্পর্কে রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. কাওছার আলী বলেন, বিজ্ঞ আদালতের আদেশে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হয়েছে। 



সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


রৌমারী- নিয়ে আরও পড়ুন
সাংবাদিকদের সাথে বিএনপি'র প্রার্থীর মতবিনিময় সভা
সাংবাদিকদের সাথে বিএনপি'র প্রার্থীর মতবিনিময় সভা
রৌমারীতে ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক এর পদত্যাগ
রৌমারীতে ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক এর পদত্যাগ
রৌমারীর খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের আবারো তদন্ত শুরু
রৌমারীর খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের আবারো তদন্ত শুরু
দরিদ্রতম নাম মুছতে হলে ইসলামী আন্দোলনের বিকল্প নেই
দরিদ্রতম নাম মুছতে হলে ইসলামী আন্দোলনের বিকল্প নেই
ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ
ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top