সিরাজগঞ্জ-১ আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Seba Hot News : সেবা হট নিউজ
0

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এ সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনে প্রতিদ্ব›িদ্বতাকারী ৬ জন প্রার্থীর মধ্যে চারজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

Deposits of four candidates in Sirajganj-1 constituency confiscated




উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনের নিয়মানুযায়ী কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ (১২ দশমিক ৫ শতাংশ) ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। 

সিরাজগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার।  এর মধ্যে ভোট প্রদান করেছেন  করেছেন ২ লাখ ৩৪ হাজার ২১৪ জন।  বাতিল ভোটের সংখ্যা ৪ হাজার ৭৯৮ টি। ভোট পড়ার শতকরা হার ৬০. ৮৩ শতাংশ। 

ফলাফলে দেখা যায়, ছয়জন প্রার্থীর মধ্যে চারজন প্রার্থী প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। 

জামানত হারানো প্রার্থীরা হলেন জাতীয় পার্টির  মনোনীত প্রার্থী মো. জহুরুল ইসলাম  লাঙল প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৩৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সবুর ঘোড়া প্রতীকে ২৬৩ ভোট, নাগরিক ঐক্যের নাজমুস সাকিব কেটলি প্রতীকে পেয়েছেন ৩২১ ভোট এবং গণঅধিকার পরিষদের মল্লিকা খাতুন ট্রাক প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৭০ ভোট। 

 উলে­খ্য, এবারে সিরাজগঞ্জ-০১  আসনে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সংসদ সদস্য পদে বিএনপির  মনোনীত প্রার্থী সেলিম, রেজা ধানের শীষ প্রতীকে  ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহীনুর আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন  ১ লাখ ৮ হাজার ৮১৫ ভোট। 



সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


কাজিপুর- নিয়ে আরও পড়ুন
৫৪ বছরের ইতিহাস পাল্টাতে কাজিপুরবাসী ধানের শীষে ভোট দিয়েছে- সেলিম রেজা
৫৪ বছরের ইতিহাস পাল্টাতে কাজিপুরবাসী ধানের শীষে ভোট দিয়েছে- সেলিম রেজা
মায়েরা-বোনেরা ধানের শীষে একটি করে ভোট দিন: সেলিম রেজা
মায়েরা-বোনেরা ধানের শীষে একটি করে ভোট দিন: সেলিম রেজা
কাজিপুরে আরচেস এর শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত
কাজিপুরে আরচেস এর শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত
কাজিপুরে সেতু নির্মাণকাজের উদ্বোধন
কাজিপুরে সেতু নির্মাণকাজের উদ্বোধন
কাজিপুরে শীতবস্ত্র বিতরণ
কাজিপুরে শীতবস্ত্র বিতরণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top