জামালপুর-১ আসনের দেওয়ানগঞ্জের ৫ ইউনিয়নে পুনরায় ভোট গ্রহণের দাবি জামায়াতের!

Seba Hot News : সেবা হট নিউজ
0

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে ভোট কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, জোরপূর্বক সিল মেরে নেওয়া সহ নানা অভিযোগ এনে ১ টি পৌরসভা ও ৪ টি ইউনিয়নের নির্বাচন স্থগিত করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন জামালপুর-১ আসনের জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদী।

Jamaat demands re-voting in 5 unions of Dewanganj in Jamalpur-1 constituency!




বৃহস্পতিবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তিনি। 

সংবাদ সম্মেলনে নাজমুল হক সাঈদী বলেন, বিএনপির নেতা কর্মীরা দেওয়ানগঞ্জ পৌরসভা, চুকাইবাড়ি ইউনিয়ন, চিকাজানি ইউনিয়ন , দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন ও বাহাদুরাবাদ ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে জামায়াতের এজেন্টদের বের করে দিয়ে জোরপূর্বক ভোটের ব্যালট পেপার নিয়ে ধানের শীষের পক্ষে সিল মারেন। তাই এসব ইউনিয়নে ভোট গ্রহণ স্থগিত করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানাচ্ছি।

এব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুরাদ হাসান জানান, এব্যাপারে কোন অভিযোগ পাইনি। 

উল্লেখ্য, জামালপুর-১ আসনের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার ১২৮ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিএনপি-জামায়াত সহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
এবারের নির্বাচনে ৪ লাখ ৩১ হাজার ৭০৭ জন ভোটার তাদের ভোট প্রদান করছেন। 


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


দেওয়ানগঞ্জ- নিয়ে আরও পড়ুন
দেওয়ানগঞ্জে ডিবির অভিযানে ১১০ বোতল ভারতীয় মদসহ একজন আটক
দেওয়ানগঞ্জে ডিবির অভিযানে ১১০ বোতল ভারতীয় মদসহ একজন আটক
ঋণের বোঝা মাথায় নিয়েই জিল বাংলা চিনিকলে আখ মাড়াই শুরু
ঋণের বোঝা মাথায় নিয়েই জিল বাংলা চিনিকলে আখ মাড়াই শুরু
দেওয়ানগঞ্জে প্রাইমারি স্কুল ভষ্মিভূত
দেওয়ানগঞ্জে প্রাইমারি স্কুল ভষ্মিভূত
দেওয়ানগঞ্জে ভারতীয় নাগরিক কৃষ্ণ রাওকে পুলিশে সোপর্দ
দেওয়ানগঞ্জে ভারতীয় নাগরিক কৃষ্ণ রাওকে পুলিশে সোপর্দ
দেওয়ানগঞ্জ কোয়ার্টার থেকে স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার
দেওয়ানগঞ্জ কোয়ার্টার থেকে স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top