৫৪ বছরের ইতিহাস পাল্টাতে কাজিপুরবাসী ধানের শীষে ভোট দিয়েছে- সেলিম রেজা

Seba Hot News : সেবা হট নিউজ
0

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জাতীয় সংসদের ৬২ সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনে জয়ী সেলিম রেজা জানান, “আমি আগেই ভোটারদের কথা দিয়েছিলাম কাজিপুরে ৫৪ বছরের ইতিহাস পাল্টাতে ধানের শীষে ভোট দিন। তারা কথা রেখেছেন।

Kazipur residents voted with rice ears to change 54 years of history - Selim Reza
৫৪ বছরের ইতিহাস পাল্টাতে কাজিপুরবাসী ধানের শীষে ভোট দিয়েছে- সেলিম রেজা




এখন আমার দায়িত্ব হচ্ছে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণে এলাকার উন্নয়ন কর্মকান্ডকে ত্বরান্বিত করা। আশা করি সে যাত্রায়ও জনগণ আমার সাথে থাকবেন।” 

শুক্রবার  জুমার নামাজ শেষে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে পিতার কবর জিয়ারত করেন শেষে এসব কথা বলেন তিনি।  

সিরাজগঞ্জ-১ আসনে স্বাধীনতার পরে এই প্রথমবার ধানের শীষ প্রতীক নিয়ে জয় পেয়েছেন সেলিম রেজা। 
ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৬ হাজার  ৬১৩ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা শাহীনুর আলম পেয়েছেন  ১ লাখ ৮ হাজার ৮১৫ ভোট।

ভোটের ব্যবধান- ৭ হাজার ৭৯৮ । মোট ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বেসরকারি ফলাফলে এই তথ্য জানা গেছে।  

মোট ১৬৫ টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিলো তিন লাখ ৮৫ হাজার। মোট ছয়জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। 



সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


কাজিপুর- নিয়ে আরও পড়ুন
মায়েরা-বোনেরা ধানের শীষে একটি করে ভোট দিন: সেলিম রেজা
মায়েরা-বোনেরা ধানের শীষে একটি করে ভোট দিন: সেলিম রেজা
কাজিপুরে আরচেস এর শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত
কাজিপুরে আরচেস এর শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত
কাজিপুরে সেতু নির্মাণকাজের উদ্বোধন
কাজিপুরে সেতু নির্মাণকাজের উদ্বোধন
কাজিপুরে শীতবস্ত্র বিতরণ
কাজিপুরে শীতবস্ত্র বিতরণ
কাজিপুরে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ- নিহত-১
কাজিপুরে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ- নিহত-১

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top