শফিকুল ইসলাম: রাজিবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কুড়িগ্রাম-৪ আসনের জামায়াত প্রার্থীর স্ত্রী কর্তৃক বিএনপির পোষ্টার, ফেস্টুন, ব্যানার ছিরে ফেলাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে।
![]() |
| রাজিবপুরে পোস্টার ছিরাকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি’র পাল্টাপাল্টি হামলা |
এঘটনায় রবিবার রাজিবপুর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্্যাহ আল মামুন বাদী হয়ে সহকারী রিটার্নিং অফিসারের বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অপরদিকে গত শুক্রবার দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভায় জামায়াত অংশ নেয়ায় কর্মীদের উপর হামলা ও বাড়িঘর ভাংচুর সহ দুইজন জামায়াত কর্মীর আহতের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে। শনিবার জামায়াতের পক্ষে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। জামায়াত বিএনপির পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
অভিযোগ ও প্রত্যেক্ষদশিরা জানায়, উপজেলার আব্দুল গফুর মার্কেট এলাকায় কুড়িগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আজিজুর রহমানের পোষ্টার, ফেস্টুন, ব্যানার টাঙ্গানো ছিল। জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক এর স্ত্রী মাহমুদা আক্তার হ্যাপী ও টাঙ্গানো পোস্টারগুলো ছিরে ফেলে। জানা গেছে বটতলা মার্কেটটি তার বাবার হওয়ায় ক্ষমতার প্রভাব খাটিয়ে এঘটনাটি ঘটায়। এবিষয়ে অভিয়োগ হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করেনি প্রশাসন।
উল্লেখ্য যে, গত শুক্রবার রাত ১০ টার দিকে রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের কীর্তনতারি এলাকায় দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভায় মোকছেদ আলী (৩২) ও আছমত আলী (৪৫) অংশ নেয়ার পর বাড়ি ফেরার পথে তাদের উপর হামলা চালায় এবং বাড়িঘর ভাংচুর করে বিএনপির কর্মীরা। এনিয়ে শনিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে জামাতের কর্মীরা।
উপজেলা জামায়াতের আমির আবুল বাসার মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, এযাবতই প্রশাসনের পক্ষপাতমুলক আচরণ আমরা লক্ষ করেছি। বিরাজমান এই পরিস্থিতি যদি থাকে তাহলে ফেয়ার এবং ফ্রি নির্বাচন হবে না বলে আমরা মনে করছি এবং আমরা এই পরিবেশ দুর করার জন্য সরকারের কাছে জোড় দাবী করছি। জুলাই অভ্যুন্থানের যে জন্য হয়েছিলো যদি ফেয়ার এবং ফ্রি নির্বাচন না হয় আবার সেই ফ্যাসিস্টদের পুনর্বাসন হবে।
মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান মাষ্টার বলেন, মিটিং শেষে জামায়াতের লোকজন কীর্তনতারী বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের দলের দুই একজন কটুকথা বলেছিলো তাদের উদ্দেশ্য করে। এটা নিয়ে কথা কাটাকাটি হয় এবং পরে মিমাংসাও হয়। আবার আমাদের ছেলেরা নাকি জামায়াতের ওয়ার্ড সভাপতির বাড়িতে গিয়ে ঘরের টিন ভাঙ্গচুর করেছে এবং দুই একজনকে নাকি কিল ঘুষিও মেরেছে। একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে শুনেছি। আমি জামায়াতের ইউনিয়ন আমিরকে বলেছি, মামলা করার দরকার নাই। বিষয়টি মিমাংসা করে দেবো।
উপজেলা নির্বাহী অফিসার এএফ এম শামিম বলেন, যারা হামলা করছে তাদের বিরুদ্ধে যেন থানায় মামলা করা হয়। থানার সংশ্লিষ্ট অফিসারকে বলা হয়েছে মামলার প্রেক্ষিতে যেনো ব্যবস্থা গ্রহন করা হয়।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
রাজিবপুর- নিয়ে আরও পড়ুন

রৌমারীর ব্রহ্মপুত্র নদীতে সেতুর দাবীতে গণস্বাক্ষর অনুষ্ঠিত

ঝুকিতে কোমলমতি শিক্ষার্থীরা: রাজিবপুরে ব্রীজ না থাকায় বাঁশের সাঁকোয় পারাপার

রাজিবপুরে ৫শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রাজিবপুরে জমি সংক্রান্ত জেরে দু’গ্রুপে সংঘর্ষ আহত-১৫

রাজিবপুরের শিবেরডাঙ্গী বাজারে অগ্নিকান্ডে ১১ দোকান ভষ্মিভূত


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।