জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলা

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে জামায়াতের নেতাকর্মীরা বিএনপি নেতদের বাড়িঘর ও দোকানপাটে হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে।

Jamaat attacks BNP leaders' houses and shops in Jamalpur
জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন  




এই অভিযোগে শনিবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে জামালপুর পৌর শহরের রশিদপুর এলাকায় জামালপুর-৫ আসনের বিএনপির নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনের বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  

সংবাদ সম্মেলনে নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন অভিযোগ করে বলেন, গত ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনের দিন বিকেল বেলা জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শহীদুল ইসলামের নেতৃত্বে প্রায় দেড়শ জনের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বাঁশচড়া ইউনিয়নের কাশারুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মো: ফারুক আহম্মেদের দোকান লুটপাটসহ মোটরসাইকেল ভাংচুর করে। এছাড়াও বাঁশচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: নজরুল ইসলামের বাড়িঘর ভাংচুর করে। পতিত স্বৈরাচারের দোসররাসহ নির্বাচনের পরাজিত শক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ধরণের ঘটনা ঘটাচ্ছে।

 জামায়াত ইসলামী হামলা করে উল্টো বিএনপির নেতাকর্মীদের উপর দোষ চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টায় লিপ্ত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তিনি প্রশাসনকে সচেতন থাকতে ও দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান। অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন আরও বলেন, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপদ হয়েছে। জামালপুর সদর আসনসহ জামালপুরের ৫টি আসনেই ধানের শীষকে বিপুল ভোটে নির্বাচিত করায় ভোটারসহ সর্বস্তরের জামালপুরবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ সভাপতি শহীদুল হক খান দুলাল, লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জামালপুর- নিয়ে আরও পড়ুন
জামালপুরের ২৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
জামালপুরের ২৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
বিএনপির নিরঙ্কুশ বিজয়ে জামালপুরে দোয়া মাহফিল
বিএনপির নিরঙ্কুশ বিজয়ে জামালপুরে দোয়া মাহফিল
জামালপুরে সবগুলো আসনে বিএনপির বিজয়
জামালপুরে সবগুলো আসনে বিএনপির বিজয়
ইসলামপুরে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবু নির্বাচিত
ইসলামপুরে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবু নির্বাচিত
জামালপুর-১ আসনের দেওয়ানগঞ্জের ৫ ইউনিয়নে পুনরায় ভোট গ্রহণের দাবি জামায়াতের!
জামালপুর-১ আসনের দেওয়ানগঞ্জের ৫ ইউনিয়নে পুনরায় ভোট গ্রহণের দাবি জামায়াতের!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top