ইসলামপুরে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবু নির্বাচিত

Seba Hot News : সেবা হট নিউজ
0

লিয়াকত হোসাইন লায়ন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ বাবু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

Rice Sheaf Candidate Sultan Mahmud Babu Elected in Islampur
ইসলামপুরে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবু নির্বাচিত

বৃহস্পতিবার (১২ ফেব্রæয়ারি) ইসলামপুর উপজেলার ৯২টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা। 

ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ বাবু মোট ৯৫ হাজার ৬শত ৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ডী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ছামিউল হক ফারুকী ৬১ হাজার ৬শত ৫৫ ভোট পেয়েছেন। 

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ সিরাজী পেয়েছেন ১হাজার ৪শত ৭৪ ভোট এবং ঘোড়া প্রতীকের সতন্ত্র প্রার্থী  অর্ণব ওয়ারেস খান ১শত ৩৭ ভোট পেয়েছেন।

উপজেলার মোট ২,৮২,১০৩ জন ভোটারের মধ্যে ১,৫৮,৯৪৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার ছিল ৫৬.৩৪ শতাংশ। সারাদিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, ভোটগ্রহণকে কেন্দ্র করে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তবে গন ভোটের তথ্য উল্লেখ্য করা হয়নি।

সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

ইসলামপুর- নিয়ে আরও পড়ুন
জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের হাতে কাজ তুলে দেবো- ড. সামিউল হক ফারুকী
জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের হাতে কাজ তুলে দেবো- ড. সামিউল হক ফারুকী
ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা
ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা
দেশের স্বাধীনতা রক্ষায় নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই- সুলতান মাহমুদ বাবু
দেশের স্বাধীনতা রক্ষায় নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই- সুলতান মাহমুদ বাবু
বিএনপি ক্ষমতায় গেলে ইসলামপুর হবে আগামী প্রজন্মে সেরা বাসস্থান- বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবু
বিএনপি ক্ষমতায় গেলে ইসলামপুর হবে আগামী প্রজন্মে সেরা বাসস্থান- বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবু
যমুনা-ব্রহ্মপুত্র নদের চরগুলোতে বেগুন চাষে কৃষকের ভাগ্য বদল
যমুনা-ব্রহ্মপুত্র নদের চরগুলোতে বেগুন চাষে কৃষকের ভাগ্য বদল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top