জামালপুরে সবগুলো আসনে বিএনপির বিজয়

Seba Hot News : সেবা হট নিউজ
0

লিয়াকত হোসাইন লায়ন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরে ৫টি সংসদীয় আসনের সবগুলোতেই বিএনপি দলীয় প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

BNP wins all seats in Jamalpur
জামালপুরে সবগুলো আসনে বিএনপির বিজয়




বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) মধ্যরাতে জেলা প্রশাসকের কার্যালয়ে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচিতদের মধ্যে দুই জন আগে সংসদ সদস্য থাকলেও অপর তিনজন প্রথম বারের মত সংসদে যাবেন।  

ঘোষিত ফলাফলে,
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৭৩ হাজর ৬৫৬ ভোট। তিনি এর আগে ২০০১ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

 তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজমুল হক সাঈদী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৮২০ ভোট। তাছাড়া ৪ হাজার ১২১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মো: আব্দুর রউফ তালুকদার। এই আসনে একটি পোস্টাল ভোট কেন্দ্রসহ সর্বমোট ভোট কেন্দ্র ১২৯টি।

জামালপুর-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ৭০৭ জন। পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ২০৭ জন। মহিলা ভোটার ২ লাখ ১৫ হাজার ৪৯৮ জন। হিজড়া ভোটার ২ জন। এর মধ্যে মোট পোস্টাল ভোট ২ হাজার ৮৩২ জন, পুরুষ ২ হাজার ১০৩ জন, মহিলা ৭২৯ জন।  

জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির এ.ই সুলতান মাহমুদ বাবু ধানের শীষ প্রতীকে ৯৫ হাজার ৮৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মো: ছামিউল হক ফারুকী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৬২ হাজার ৪৩৪ ভোট। ইসলামী আন্দোলনের সুলতান মাহমুদ হাতপাখা প্রতীক নিয়ে ১ হাজার ৭১২ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

এই আসনে ১টি পোস্টাল ভোট কেন্দ্রসহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯৩টি। জামালপুর-২ আসনে মোট ভোটার ২ লাখ ৮২ হাজার ৮৮ জন। পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ৪৫৮ জন। মহিলা ভোটার ১ লাখ ৩৭ হাজার ৬২৯ জন। হিজড়া ভোটার ১ জন। এর মধ্যে পোস্টাল ভোট ১ হাজার ৯৪৫ জন, পুরুষ ১ হাজার ৬৫১ জন, মহিলা ২৯৪ জন।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি আরও তিনবার সংসদ সদস্য পদে নির্বাচন করলেও এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো: মজিবুর রহমান আজাদী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট। দলীয় মনোনয়ন না পেয়ে এই আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। পরে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ কাপ-পিরিচ প্রতীক নিয়ে ১২ হাজার ৫২ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। এই আসনে ১টি পোস্টাল ভোট কেন্দ্রসহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৫টি।

জামালপুর-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৯ হাজার ৫০৩ জন। পুরুষ ভোটার ২ লাখ ৭৪ হাজার ২৫৮ জন। মহিলা ভোটার ২ লাখ ৬৫ হাজার ২৩৯ জন। হিজড়া ভোটার ৬ জন। এর মধ্যে পোস্টাল ভোট ৪ হাজার ৮৭৯ জন, পুরুষ ৪ হাজার ২৭৯ জন, মহিলা ৬শ জন।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনেও বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে ১ লাখ ৪৭ হাজার ৪০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি এই প্রথমবার সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল আওয়াল দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ৯৪৭ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রার্থী মো: মাহবুব জামান জুয়েল। কাস্তে প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ হাজার ৩১৪। এই আসনে ১টি পোস্টাল ভোট কেন্দ্রসহ মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৯টি।

আয়তন ও ভোটার সংখ্যার দিক থেকে জেলার সবচেয়ে বৃহৎ নির্বাচনী এলাকা জামালপুর-৫। জামালপুর সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনে ১টি পোস্টাল ভোটকেন্দ্রসহ সর্বমোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৬২টি। সবগুলো কেন্দ্রের প্রাপ্ত ফলফলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিগত ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করলেও এই প্রথম তিনি সংসদ সদস্য পদে নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতদ্বিন্দী জামায়াতে ইসলামীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০১ ভোট। এই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ ইউনুছ আহাম্মদ হাতপাখা প্রতীক নিয়ে ৪ হাজার ২৮২ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

জামালপুর-৫ আসনে মোট ভোটার ৫ লাখ ৭৬ হাজার ৮০৮ জন। পুরুষ ভোটার ২ লাখ ৮১ হাজার ৭৪৬ জন। মহিলা ভোটার ২ লাখ ৯৫ হাজার ৫২ জন। হিজড়া ভোটার ১০ জন। এর মধ্যে পোস্টাল ভোট ৪ হাজার ১৬৭ জন, পুরুষ ৩ হাজার ৫২৯ জন, মহিলা ৬৩৮ জন।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জামালপুর- নিয়ে আরও পড়ুন
বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৩বছর বয়সী শিশুর মৃত্যু
বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৩বছর বয়সী শিশুর মৃত্যু
ইসলামপুরে সাপে কামড়ে দুই শিশুর মৃত্যু
ইসলামপুরে সাপে কামড়ে দুই শিশুর মৃত্যু
বকশীগঞ্জে ভাই-বোনের দ্বন্দ্বের জেরে কারাগারে গেল সাংবাদিক
বকশীগঞ্জে ভাই-বোনের দ্বন্দ্বের জেরে কারাগারে গেল সাংবাদিক
বকশীগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারে ৫০ হাজার টাকা জরিমানা
বকশীগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারে ৫০ হাজার টাকা জরিমানা
বকশীগঞ্জে সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি: প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি: প্রতিবাদে সংবাদ সম্মেলন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top