বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন।
![]() |
| মন্ত্রিসভায় ডাক পেলেন এম রশিদুজ্জামান মিল্লাত |
ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন তিনি।
দুই বারের নির্বাচিত এই এমপি প্রতিমন্ত্রী হচ্ছেন বলে জানিয়েছেন বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা। বিকাল ৪ টায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা এম রশিদুজ্জামান মিল্লাতের।
এদিকে তার মন্ত্রী হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে পোষ্ট দিয়ে শুভ কামনা জানাচ্ছেন নেটিজেনরা।
তিনি মন্ত্রী হওয়ার খবরে খুশির আমেজ বিরাজ করছে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজলার মানুষ ও দলীয় নেতা কর্মীরা।
এম রশিদুজ্জামান মিল্লাত এর আগে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে বিএনপির হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।
গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তিনি দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ার থেকে তাকে মন্ত্রী করার দাবি উঠে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
এম রশিদুজ্জামান মিল্লাত- নিয়ে আরও পড়ুন

জামালপুর-১ আসনে বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত বিপুল ভোটে নির্বাচিত

বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: এম রশিদুজ্জামান মিল্লাত

বকশীগঞ্জে বিএনপির প্রার্থীকে জেতাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিগগিরই দেশে ফিরে আসবেন তারেক রহমান: বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাত

আ’লীগকে আর পুনর্বাসন করতে দেওয়া হবে না: বকশীগঞ্জে মিল্লাত


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।