সেবা ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় আগামী ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলসহ এই আদেশ দেন।
এর আগে ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল রিট আবেদন করেছিলেন। শুনানিতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ ও মো. ইলিয়াছ আলী মন্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন মো. হানিফ।
আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল জানিয়েছেন, মন্ত্রণালয় দুটি ভিন্ন ছুটির চিঠি জারি করেছিল, যার মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ৮ মার্চ থেকে বন্ধ হওয়ার কথা বলা হয়েছিল, অন্যদিকে ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদ্রাসা ১৫ ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে। হাইকোর্ট এই বৈষম্য দূর করে মাধ্যমিক বিদ্যালয়ও ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
এতে রমজান মাসে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে, যেভাবে বছরের পর বছর ধরে প্রথা হিসেবে চলে আসছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জাতীয়- নিয়ে আরও পড়ুন

বিএনপি ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬% ভোট পেয়েছে: ইসি

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ

২৯৭ আসনের ফল ঘোষণা: ২০৯ আসনে বিএনপির নিরঙ্কুশ জয়, ৬৮টিতে জামায়াত

বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান

রাজধানীর ফার্মগেটে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা, আহত ১


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।