বিএনপি ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬% ভোট পেয়েছে: ইসি

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোট ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

BNP got 49.97%, Jamaat 31.76% votes: EC




অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট।

রোববার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

ইসির বেসরকারি ফলাফলে দেখা যায়, ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি এবং জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি ও গণসংহতি আন্দোলন ১টি আসনে জয় পেয়েছে।

ইসি জানায়, মোট ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রয়েছে।

এ নির্বাচনে মোট ভোটার উপস্থিতি ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ। পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে কাস্টিং ভোটের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।

ইসি সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।



সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জাতীয়- নিয়ে আরও পড়ুন
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ
২৯৭ আসনের ফল ঘোষণা: ২০৯ আসনে বিএনপির নিরঙ্কুশ জয়, ৬৮টিতে জামায়াত
২৯৭ আসনের ফল ঘোষণা: ২০৯ আসনে বিএনপির নিরঙ্কুশ জয়, ৬৮টিতে জামায়াত
বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান
বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান
রাজধানীর ফার্মগেটে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা, আহত ১
রাজধানীর ফার্মগেটে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা, আহত ১
শরীফ ওসমান হাদি হত্যা: ঘাতক ফয়সাল দুবাই নয়, ভারতে আছেন - ডিবি প্রধান
শরীফ ওসমান হাদি হত্যা: ঘাতক ফয়সাল দুবাই নয়, ভারতে আছেন - ডিবি প্রধান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top