মো: শাহ জামাল, জামালপুর সংবাদদাতা: ১৫ ফেব্রুয়ারি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান, প্রোভিসি ড. মোশাররফ হোসেনের পদত্যাগের দাবির কর্মসূচিতে হট্রগোল হয়েছে।
![]() |
| জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসির পদত্যাগের দাবির কর্মসূচিতে হট্রগোল |
বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসির নানা অপকর্ম, দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি, বৈষম্য তৈরিসহ ডিপিপির বরাদ্দের নামে চাতুরির আশ্রয়ে অর্থ লোপাটের বিরুদ্ধে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি এবং শিক্ষার্থীরা এই আন্দোলনের ডাক দিয়েছেন।
এ ছাড়াও একটি সিন্ডিকেট চক্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অর্থ অপচয়, ভিসির নিজস্ব একটা গাড়ি এবং তাঁর স্ত্রীর জন্য বিশ্ববিদ্যালয়ের খরচে পৃথক গাড়ি ব্যবহার করেন।
সকাল থেকেই বিশ^বিদ্যালয়ের প্রধান ফটক এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়া হয়। দুপুর ১টার দিকে আন্দোলনকারীদের মুখপাত্র শিক্ষক ড. আল মামুন সরকার এবং নাজমুল হক প্রশাসনিক ভবনের গেটে আন্দোলনের যৌক্তিকতার বিষয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন। এর কিছুক্ষণ পরেই ছাত্র শিবিরের লোকজন আন্দোলনকারীদের উপর চড়াও হয়।
শিক্ষকদের সাথে তাদের বাক বিতন্ডার একপর্যায়ে বিশ^বিদ্যালয় শাখা শিবির সভাপতি মামুনুর রশিদ তার সহকর্মীদের নিয়ে আন্দোলনের ব্যানার ছিড়ে ফেলেন। এ সময় আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থানেই অবস্থান করছিলেন।
ওই সময় শিবির সভাপতি মামুনুর রশিদ সাংবাদিকদের জানান-এই আন্দোলনের সাথে শিক্ষার্থীরা অবগত নয়। এজন্যই ব্যানার ছিড়ে ফেলেছি। ছাত্ররাজনীতি মুক্ত ক্যাম্পাসে আপনারা কিভাবে ছাত্র রাজনীতি করছেন? এমন প্রশ্নে তিনি জানান-এই ধরণের আইন সিন্ডিকেটে পাশ হয়নি।
এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে দুপুর দেড়টার দিকে ভিসির অনুপস্থিতিতে প্রোভিসি প্রফেসর ড. মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়ে আসেন এবং নিজে দাঁড়িয়ে থেকে তাঁর অনুসারীদের নিয়ে প্রধান ফটকের তালা ভেঙ্গে ক্যাম্পাসে প্রবেশ করেন।
পরে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারীদের সাথে প্রোভিসির কথোপকথনের সময় শিবির কর্মীরাও যোগদেয়। এ সময় আন্দোলনকারীদের সাথে শিবির কর্মীদের বাকবিতন্ডা হয়।
জাবিপ্রবি নিয়ে আরও পড়ুন

জাবিপ্রবিতে আবারো কোটা বিরোধী আন্দোলন

জাবিপ্রবিতে দুই দিনের ডিবেটিং উৎসব

পরিক্ষা দিতে আসা জাবিপ্রবির শিক্ষার্থী ছাত্রলীগ নেতা কারাগারে

মির্জা আজম এমপি’র সাবেক এপিএস জাবিপ্রবির শিক্ষক বরখাস্ত

জনতা ব্যাংক জাবিপ্রবি শাখায় তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা
এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব জিনাত মিয়া আজিজুল এগিয়ে এসে শিবিরকর্মী এবং আন্দোলনকারীদের সাথে কথা বলেন, একই সাথে প্রোভিসিকে প্রশাসনিকভাবে আলোচনার মাধ্যমে চলমান সমস্যার সমাধানের অনুরোধ জানান। প্রোভিসি বিষয়টি সর্বোচ্চ গুরুত্বসহকারে সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনের তালা খোলে দেন। ওই সময় প্রোভিসি সবাইকে সভাকক্ষে নিয়ে আলোচনায় বসেন। আলোচনাকালে আন্দোলনকারী এবং অভিযুক্তদের সাথে হাতাহাতির একপর্যায়ে আন্দোলন সাময়িক স্থগিত রাখার উপর সিদ্ধান্ত হয়।
পরে প্রোভিসি চলমান পরিস্থিতির উপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। একই সাথে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন। রাজনীতিমুক্ত ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকান্ডের বিষয়টিও তিনি এড়িয়ে যান।
এ ব্যাপারে জাতীয়তাবাদী ছাত্রদল জাবিপ্রবি শাখার আহবায়ক শাকিল আহমেদ জানান-রাজনীতিমুক্ত ক্যাম্পাস হলে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু গুপ্তভাবে কারোর জন্য রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দেয়া, আবার অন্যকে দাবিয়ে রাখতে রাজনীতিমুক্ত রাখার কৌশলের দায় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের।
আ’লীগ সরকার পতনের পর কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি হাফিজুর রহমান সোহান এবং মেলান্দহ বিএনপি’র সভাপতি বর্তমান এমপি মোস্তাফিজুর রহমান বাবুলসহ স্থানীয় কয়েকজন বিএনপি’র নেতা বিশ্ববিদ্যালয়ের খোঁজখবর নিতে এসেছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুকৌশলে তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেন। অথচ বিশ^বিদ্যালয় কর্র্তৃপক্ষ গুপ্তভাবে শিবিরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করছেন। এটা কাম্য হতে পারে না।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

জামালপুর-১ আসনে বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত বিপুল ভোটে নির্বাচিত

জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলা

জামালপুরের ২৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বিএনপির নিরঙ্কুশ বিজয়ে জামালপুরে দোয়া মাহফিল

জামালপুরে সবগুলো আসনে বিএনপির বিজয়


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।