লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের দেওয়ানগঞ্জ অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে যমুনা নদীতে নিখোঁজ, ১১দিন পর লাশ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ।
![]() |
| অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে যমুনা নদীতে নিখোঁজ,১১দিন পর লাশ উদ্ধার |
শুক্রবার (২০ফেব্রুয়ারী) বিকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের মন্ডলপাড়া বাজার খানপেড়া এলাকায় যমুনা নদীতে ভাসমান অবস্থায় মৃত দেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারী সানন্দবাড়ি মোল্লারচর এলাকার আমিনুল ইসলাম খোকা (৭০) গাইবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন তার স্ত্রীকে দেখতে নৌকা যোগে সানন্দবাড়ি মোল্লার চর থেকে বালাসীঘাটের উদ্দেশ্যে রওনা দেয়।
যমুনা নদীর মাঝখানে সে মাথা ঘুরে পড়ে যায়, পরবর্তীতে তাকে নদী থেকে তোলার চেষ্টা করে ব্যর্থ হয় নৌকার যাত্রীরা। এরপর থেকে সে নিখোঁজ ছিল।
২০ ফেব্রুয়ারী বিকালে বাহাদুরাবাদ নৌ থানা পুলিশ লাশ উদ্ধার করে। স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যার দিকে খান পাড়া থেকে লাশ নিয়ে স্বজনরা সানন্দবাড়ীর দিকে রওনা দেয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ জানান,বাহাদুরাবাদ নৌথানা পুলিশ এই বিষয়টি তদারকি করছে। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
দেওয়ানগঞ্জ- নিয়ে আরও পড়ুন

জামালপুর-১ আসনে বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত বিপুল ভোটে নির্বাচিত

জামালপুর-১ আসনের দেওয়ানগঞ্জের ৫ ইউনিয়নে পুনরায় ভোট গ্রহণের দাবি জামায়াতের!

দেওয়ানগঞ্জে ডিবির অভিযানে ১১০ বোতল ভারতীয় মদসহ একজন আটক

ঋণের বোঝা মাথায় নিয়েই জিল বাংলা চিনিকলে আখ মাড়াই শুরু

দেওয়ানগঞ্জে প্রাইমারি স্কুল ভষ্মিভূত


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।