আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় জামালপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
![]() |
| যথাযোগ্য মর্যাদায় জামালপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত |
শনিবার (২১ ফেব্রুয়ারী) একুশের প্রথম প্রহর থেকে শহরের দয়াময়ী এলাকায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ কর্মসুচির আয়োজন করে জেলা প্রশাসন।
২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে শহরের দয়াময়ী এলাকায় শহীদ মিনারে প্রথমেই জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তার শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসুচি শুরু হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক উপস্থিত ছিলেন। এরপর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সিভিল সার্জনের কার্যালয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর জেলা প্রেসক্লাব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ মানুষ ভাষা শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবদেন করেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে যমুনা নদীতে নিখোঁজ, ১১দিন পর লাশ উদ্ধার

কলেজ ছাত্রী অপহরণ মামলায় জামালপুরে ১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড!

বকশীগঞ্জে রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ইসলামপুরে নবাগত এমপির মত বিনিময় ও হুইল চেয়ার বিতরণ

বকশীগঞ্জে দা নিয়ে ভাই-ভাতিজাকে হত্যার চেষ্টার পুলিশ সদস্যের ভিডিও ভাইরাল!


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।