বকশীগঞ্জে নির্বাচন উপলক্ষে বিএনপির গণমিছিলে মানুষের ঢল

Seba Hot News : সেবা হট নিউজ
0

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী গণমিছিলে দলীয় নেতা কর্মী সহ মানুষের ঢল নামে।

Crowds gather at BNP's mass rally in Bakshiganj ahead of elections
বকশীগঞ্জে নির্বাচন উপলক্ষে বিএনপির গণমিছিলে মানুষের ঢল

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে বকশীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে গণমিছিলটি অনুষ্ঠিত হয়। 
বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

গণমিছিলে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার প্রায় ৪০ হাজার নেতা কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।  

গণমিছিলে জামালপুর-১ আসনের বিএনপির এমপি প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কইয়ুম, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, এম রশিদুজ্জামান মিল্লাতের পুত্র ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার সহ বিএনপি , অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

গণমিছিল শেষে বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুম আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে ভোটারদের  প্রতি আহবান জানান।

সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

বকশীগঞ্জ- নিয়ে আরও পড়ুন
বকশীগঞ্জে বিএনপিসহ বিভিন্ন দলের দুই শতাধিক নেতা কর্মীর জামায়াতে যোগদান
বকশীগঞ্জে বিএনপিসহ বিভিন্ন দলের দুই শতাধিক নেতা কর্মীর জামায়াতে যোগদান
বকশীগঞ্জে বিএনপির ভোট চেয়ে ভাইরাল আওয়ামী লীগ নেতা
বকশীগঞ্জে বিএনপির ভোট চেয়ে ভাইরাল আওয়ামী লীগ নেতা
বকশীগঞ্জে বিএনপিতে যোগ দিলেন উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি!
বকশীগঞ্জে বিএনপিতে যোগ দিলেন উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি!
আবদুর রউফ তালুকদারকে বিজয়ী করার আহবান চরমোনাই পীর রেজাউল করিমের!
আবদুর রউফ তালুকদারকে বিজয়ী করার আহবান চরমোনাই পীর রেজাউল করিমের!
বিএনপির জয় হলে ধানুয়া কামালপুরে ইমিগ্রেশন চালু করা হবে: এম রশিদুজ্জামান মিল্লাত
বিএনপির জয় হলে ধানুয়া কামালপুরে ইমিগ্রেশন চালু করা হবে: এম রশিদুজ্জামান মিল্লাত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top