লিয়াকত হোসাইন লায়ন: জামালপুর-২ (ইসলামপুর) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সামিউল হক ফারুকী বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের অধিকার নিশ্চিত করে তাদের সম্মানের আসনে ভূষিত করা হবে।
![]() |
| জামায়াত ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা নিশ্চিত ও বেকারদের হাতে কাজ তুলে দেবো- নির্বাচনী জনসভায়-ড. সামিউল হক ফারুকী |
কারণ তারা আমাদের ‘মা’। তাদের স্বাধিনতা নিশ্চিত করবো। রবিবার-৮ ফেব্রুয়ারী) বিকালে জামালপুরের ইসলামপুর সরকারী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
তিনি বলেন-ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। ইসলামপুরকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মানুষ বাংলাদেশের পরিবর্তন চায়। জামায়াত ক্ষমতায় গেলে নদীভাঙ্গ রোধ,কৃষকদের উন্নয়ন,স্বাস্থ্য সেবা নিশ্চিতসহ প্রশিক্ষনের মাধ্যমে বেকারদের হাতে কাজ তুলে দেবো।
তিনি আরো বলেন-ইসলামপুরবাসী এবার অন্যায়ের বিরুদ্ধে রায় দিয়ে ইনশাআল্লাহ ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেবে। এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না। এবার দুটি ভোট, একটি হ্যাঁ। হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। হ্যাঁ ভোট মা-বোনদের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাবে। আপনারা প্রথম ভোটটা হ্যা ঁতে দেবেন, দ্বিতীয়টা ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীকে দিয়ে ইনসাফ কায়েম করবেন।
উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ছামিউল হক, জেলা শূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, চেয়ারম্যান মশিউর রহমান বাদল, উপজেলা শিবির সাবেক সভাপতি আজিজুর রহমান, পৌর আমীর মাসুম, সেক্রেটারি মোতাসিম বিল্লাহ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মনির হোসেন, জামায়াত নেতা আলী হোসেন, উপজেলা শিবির সভাপতি আরিফুল ইসলাম, সেক্রেটারি ইহসানুল বারী আম্মার প্রমূখ বক্তব্য রাখেন।
উপজেলা সেক্রেটারি আবু মুছা সঞ্চালনায় জনসভা শেষে ড. সামিউল হক ফারুকীর নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বের করা হয়। গণমিছিলটি ইসলামপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
ইসলামপুর - নিয়ে আরও পড়ুন

ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা

দেশের স্বাধীনতা রক্ষায় নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই- সুলতান মাহমুদ বাবু

বিএনপি ক্ষমতায় গেলে ইসলামপুর হবে আগামী প্রজন্মে সেরা বাসস্থান- বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবু

যমুনা-ব্রহ্মপুত্র নদের চরগুলোতে বেগুন চাষে কৃষকের ভাগ্য বদল

ইসলামপুরে যমুনা দূর্গম চর থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।