শফিকুল ইসলাম: রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার ফরম পূরণকে কেন্দ্র করে শিক্ষার্থীর মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
টেস্ট পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য্য হওয়ায় ২৭ জন শিক্ষার্থী মূল পরীক্ষা থেকে বঞ্চিত, ভবিষ্যত অনিশ্চিত। পরীক্ষার ফরম পুরণে অনিশ্চিত হওয়ায় প্রতিবাদ করছে শিক্ষার্থীরা।
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে।
বিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি নির্বাচনী পরীক্ষায় মোট ২০২ জন অংশ গ্রহণ করে। এর মধ্যে ৪১ জন শিক্ষার্থী তিন, চার ও ৫ বিষয়ে অকৃতকার্য্য হওয়ায় শিক্ষার্থীদের মূল এসএসসি পরীক্ষার ফরম পূরণ হবে না, জানিয়ে দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। কিন্ত বিভিন্ন অবলম্বনে অকৃতকার্য্য ৪১ জন শিক্ষার্থীর মধ্যে ১৪ জন শিক্ষার্থীকে ফরমপূরণ করেছেন প্রধান শিক্ষক। বাদপড়া ২৭ জন দশম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকরা হতাশায় পড়েছেন।
প্রাপ্ততথ্য সূত্রে জানা যায়, বাদপড়া ২৭ শিক্ষার্থীর মধ্যে মানবিক বিভাগের দুই শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য্য হলেও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ফরমপূরণ করার অভিযোগ পাওয়া গেছে। তবে আরো জানা যায় এক শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষা না দিয়েও ফরমপূরণের সুযোগ দেওয়ারও অভিযোগ উঠেছে।
শিক্ষার্থী হৃদয় ইসলাম রাব্বি, নয়ন আহমেদ, মাহবুব হাসান, সাহেদ বাবুসহ অনেকেই অভিযোগ করে বলেন, আমাদের মতো নির্বাচনী পরীক্ষায় ৪১ জন শিক্ষার্থী অকৃতকার্য্য হলেও প্রধান শিক্ষক আবু হোরায়রা স্যার ১৪ জনকে ফরমপূরণ করেছেন। পরে ফরম পুরণে বাদ রেখেছে ২৭ জন। এর মধ্যে ওই দুই শিক্ষার্থী মোটা অঙ্কের টাকার বিনিময়ে গোপনে ফরম পুরণ করে নেন। আমরাও সকলে ফরম পুরণের জন্য স্যারের কাছে গেলে তিনি আমাদের ফরম পুরণ করেননি। যারা শিক্ষকদের কাছে প্রাইভেট পড়েছে, তাদের পাস দেওয়া হয়েছে। আমরা প্রাইভেট না পড়ায় ফেল দেখানো হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বলেন, যেসব শিক্ষার্থী চার, পাঁচ ও ছয় বিষয়ে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, তাদের মূল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। এ বিষয়টি আগেই জানানো হয়েছিল। তাছাড়ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথাও বলা হয়েছে এবং তিনি ফরম পূরণ করতে নিষেধ করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বিষয়টি দেখতে চেয়েছেন বলে জানান।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
রৌমারী- নিয়ে আরও পড়ুন

ভোটের হালচাল: ২৮, কুড়িগ্রাম-৪ আসনে চারদলের লড়াই

রৌমারীতে জোরপূর্বক জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ

সাংবাদিকদের সাথে বিএনপি'র প্রার্থীর মতবিনিময় সভা

রৌমারীতে ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক এর পদত্যাগ

রৌমারীর খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের আবারো তদন্ত শুরু


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।