বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ সদর আসনে বিএনপি দলীয় প্রার্থী অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেছেন, আমার বিশ্বাস যে বিএনপি জনগণের জন্য এত সংগ্রাম করেছে।

There is no political opponent on par with BNP - Wares Ali Mamun
বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন




যে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের মুক্তির স্বপ্ন নিয়ে জীবনকে উৎসর্গ করেছেন। যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর নির্বাসিত জীবনে থেকে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারের পতনকে নিশ্চিত করেছেন। যে বিএনপির হাজার হাজার নেতাকর্মী হত্যা গুম খুনের শিকার হয়েছে। যে বিএনপির অসংখ্য নেতাকর্মী জেল জুলুম মোকাবেলা করে জনগণের মুক্তির সংগ্রাম করেছে। আমার বিশ^াস আজ বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে বিএনপি, এটি এখন রাজনীতির বাস্তবতা। বাংলাদেশের রাজনীতির বাস্তবতায় বিএনপির প্রতিদ্বন্দী সমপর্যায়ের কোন রাজনৈতিক প্রতিপক্ষ নাই। বিএনপি একক জনপ্রিয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। আমি মনে প্রাণে বিশ^াস করি এই নির্বাচনে বিএনপির সেই অবদান এবং বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক আপোষহীন নেতৃত্ব শ্রদ্ধার সাথে স্মরণ করে বাংলাদেশের মানুষ বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে আগামী জাতীয় নির্বাচনে নির্বাচিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে। 

রবিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে গণমিছিলপূর্ব নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

 তিনি আরও বলেন, আমি আমার জীবনের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি এই জামালপুরের উন্নয়নে কাজ করার জন্য। জামালপুরের উন্নয়নে কাজ করার স্বপ্ন নিয়ে রাজনীতির ময়দানে সবসময় আপনাদের পাশে থেকেছি। 

আমি গত ৩০ বছরের জীবনে আমার জীবনের অনেক চাওয়া-পাওয়া বিসর্জন দিয়ে এই জামালপুরের প্রতিটি জনপদে আপনাদের সাথে সরব উপস্থিত থাকার আন্তরিক চেষ্টা করেছি। 

ক্রীড়াঙ্গন থেকে শুরু করে ধর্মীয় অঙ্গন, সামাজিক অঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন, রাজনৈতিক অঙ্গনসহ প্রতিটি অঙ্গনে আমি সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের সাথে কাজ করার চেষ্টা করেছি। আমি সেই স্বপ্ন নিয়েই আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। 

আগামী ১২ ফেব্রুয়ারী ঐতিহাসিক আমাদের কাঙ্খিত নির্বাচন। ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার জন্য সবাইকে আহবান জানাই।

রবিবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপি প্রার্থীর পক্ষে সমাবেশ ও গণমিছিল আয়োজন করা হয়। গণমিছিলপূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহ সভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে ফৌজদারী মোড় থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়িয়া বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। গণমিছিলে দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ সাধারণ মানুষের ঢল নামে।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জামালপুর- নিয়ে আরও পড়ুন
বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে গণসংযোগ ও  প্রচারণা
বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে গণসংযোগ ও প্রচারণা
জামালপুরে মোটরসাইকেল শোডাউন করায় জামায়াত প্রার্থীকে শোকজ
জামালপুরে মোটরসাইকেল শোডাউন করায় জামায়াত প্রার্থীকে শোকজ
মেলান্দহ নাগরিক সমাজের মতবিনিময়
মেলান্দহ নাগরিক সমাজের মতবিনিময়
ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা
ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা
বকশীগঞ্জে নির্বাচন উপলক্ষে বিএনপির গণমিছিলে মানুষের ঢল
বকশীগঞ্জে নির্বাচন উপলক্ষে বিএনপির গণমিছিলে মানুষের ঢল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top