আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে জামায়াত প্রার্থীর পক্ষে তার কর্মী-সমর্থকরা মোটরসাইকেল শোডাউন করায় জামালপুর-৫ আসনের জামায়াত প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারকে শোকজ করা হয়েছে।
![]() |
| জামালপুরে মোটরসাইকেল শোডাউন করায় জামায়াত প্রার্থীকে শোকজ |
শনিবার (৭ ফেব্রুয়ারী) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এই শোকজ নোটিশ জারি করে।
নোটিশের সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি এলাকা-১৪২ জামালপুর-৫ (জামালপুর সদর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারের পক্ষে তার কর্মী-সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রাসহ শোডাউন করে নির্বাচনি প্রচারণা চালাচ্ছে। প্রচারণার এমন ভিডিও নির্বাচনি এলাকা-১৪২ জামালপুর-৫ এর নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়েছে।
একজন প্রার্থী হিসেবে মুহাম্মদ আব্দুস সাত্তার ও তার সমর্থকগণের এরূপ কর্মকান্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি-৯ (ক) এর সুস্পষ্ট লঙ্ঘন। তাই, অভিযোগের বিষয়ে কেন নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না সেই বিষয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে আগামী ৮ ফেব্রুয়ারী দুপুর ১২টায় স্ব-শরীরে প্রার্থীকে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়।
নির্বাচনি এলাকা-১৪২ জামালপুর-৫ এর নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত জামালপুর অর্থঋণ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মো: ইকবাল মাহমুদ এই নির্দেশ দেন।
কারণ দর্শানো নোটিশটি দ্রুত প্রেরণ করার জন্য জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

মেলান্দহ নাগরিক সমাজের মতবিনিময়

ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা

বকশীগঞ্জে নির্বাচন উপলক্ষে বিএনপির গণমিছিলে মানুষের ঢল

মেলান্দহ গণঅধিকারের ২ নেতা জামায়াতে যোগদান

বকশীগঞ্জে বিএনপিসহ বিভিন্ন দলের দুই শতাধিক নেতা কর্মীর জামায়াতে যোগদান


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।