উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার রাতেই এক ব্যবসায়ীর চাউলের আড়ৎ-এ কিছু দূর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
![]() |
| নির্বাচন পরবর্তী সহিংসতা: উল্লাপাড়ায় ব্যবসায়ীর চাউল আড়ৎ-এ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ |
শুক্রবার ভোর রাতে উপজেলার উধুনিয়া ইউনিয়নের গজাইল বাজারে আব্দুল লতিফ নামের এক ব্যবসায়ীর চাউলের আড়ৎ-এ হামলা করে ভাংচুর ও লুটপাট চালায় সংঘবদ্ধ কিছু দূর্বৃত্ত।
জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে এই হামলা, ভাঙচুর ও লাটপাট চালানো হয়। এ সময় লুট করা হয় ১ হাজার বস্তা চাউল, নগদ সাড়ে ৩ লাখ টাকা, টেলিভিশন, খাতাপত্র, চেয়ার-টেবিল এবং দুইটি মোটরসাইকেল সহ দোকানের বিভিন্ন মালামাল।
ব্যবসায়ী আব্দুল লতিফ জানান, শুক্রবার ভোররাতে আমার চাউলের আড়ত-এ হামলা চালিয়ে ভাংচুর করে প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুটপাট করে।
এ ঘটনায় আমি সর্বশান্ত হয়ে পড়েছি। আইন-শৃংখলা বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়েছে। মামলার জন্য প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
স্থানীয় গৃহবধূ আমিনা খাতুন জানান, গজাইল বাজারে লতিফের ব্যবসা প্রতিষ্ঠানে আনুমানিক রাত পোনে ৪ টার দিকে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে দ্রুত এলাকা ত্যাগ করে দূর্বৃত্তরা। এতে ব্যবসায়ী লতিফের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী আব্দুল লতিফ জানান, ভাংচুরের শব্দ শুনে এগিয়ে এলে দূবৃত্তরা হত্যার হুমকি দেয়। আমরা ভয়ে তটস্থ হয়ে পড়ি।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আযম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
উল্লাপাড়া- নিয়ে আরও পড়ুন

সকল মতবাদী, নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে - এম আকবর আলী

সমাজ পরিবর্তনের কারিগর একমাত্র শিক্ষা- এম আকবর আলী

উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক ম্যানেজারের দুর্নীতির বিরুদ্ধে গ্রাহকের সংবাদ সম্মেলন

উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

উল্লাপাড়ার সরকারি রাস্তার কাটা গাছ উদ্ধার হলেও নেওয়া হয়নি কোন আইনি ব্যবস্থা


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।