২৯৭ আসনের ফল ঘোষণা: ২০৯ আসনে বিএনপির নিরঙ্কুশ জয়, ৬৮টিতে জামায়াত

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত ২৯৭টি আসনের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

Results of 297 seats announced: BNP wins 209 seats, Jamaat 68
২৯৭ আসনের ফল ঘোষণা: ২০৯ আসনে বিএনপির নিরঙ্কুশ জয়, ৬৮টিতে জামায়াত




দলটি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। জোট ও অন্যান্য দলের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ফলাফল ঘোষণা করে ইসি সচিব বলেন, ‘২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের (চট্টগ্রাম ২ ও ৪) ফলাফল ঘোষণা করা হচ্ছে না। বাকি ২৯৭টি আসনের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, বিএনপি ২০৯টি ও জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আরও পড়ুন:

অন্যান্য দলের ফলাফলের তথ্য তুলে ধরে তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়লাভ করেছে। এছাড়া ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

ভোটের হার প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর গণভোটে কাস্ট হওয়া ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ। ’ গণভোটে ভোটের হার কিছুটা বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আদালতের নির্দেশনায় সংসদ নির্বাচনের দুটি আসনের ফল স্থগিত থাকলেও সেখানে গণভোটের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই, তাই সেই ভোটগুলো গণভোটে যুক্ত হয়েছে।

তিনি বলেন, ‘গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। আর বিপক্ষে বা ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।’

গেজেট প্রকাশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রিটার্নিং অফিসারদের কাছ থেকে চূড়ান্ত রেজাল্ট শিট (হার্ড কপি) আসার পর তা যাচাই-বাছাই করে যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করা হবে। আশা করছি আজ সন্ধ্যা নাগাদ হার্ড কপি আসা শুরু হবে।’

এ সময় নির্বাচনের সংবাদ প্রচারে নিরলসভাবে সহযোগিতা করার জন্য কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ইসি সচিব।

সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জাতীয়- নিয়ে আরও পড়ুন
বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান
বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান
রাজধানীর ফার্মগেটে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা, আহত ১
রাজধানীর ফার্মগেটে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা, আহত ১
শরীফ ওসমান হাদি হত্যা: ঘাতক ফয়সাল দুবাই নয়, ভারতে আছেন - ডিবি প্রধান
শরীফ ওসমান হাদি হত্যা: ঘাতক ফয়সাল দুবাই নয়, ভারতে আছেন - ডিবি প্রধান
রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন
রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top