সেবা ডেস্ক: রাজধানীর জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় আগামী মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
![]() |
| মঙ্গলবার বিকেলে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি |
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিকেল ৪টায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ সচিবালয় সূত্র জানায়, শপথ আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় সমন্বিতভাবে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে। দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুযায়ী বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হলেও এবার তা অনুষ্ঠিত হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ করতে হয়। সংসদ সদস্যদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ দল তাদের সংসদীয় নেতা নির্বাচন করবে। পরে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক আবেদন জানাবেন।
রাষ্ট্রপতি প্রথমে প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করাবেন, এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক কার্যক্রমে নতুন অধ্যায় শুরু হবে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জাতীয়- নিয়ে আরও পড়ুন

২৯৭ আসনের ফল ঘোষণা: ২০৯ আসনে বিএনপির নিরঙ্কুশ জয়, ৬৮টিতে জামায়াত

বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান

রাজধানীর ফার্মগেটে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা, আহত ১

শরীফ ওসমান হাদি হত্যা: ঘাতক ফয়সাল দুবাই নয়, ভারতে আছেন - ডিবি প্রধান

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।